ন্যাশনাল ব্যাংক লিঃ এর বদরগঞ্জ উপ-শাখার উদ্বোধন হয়েছে। রোববার দুপুরে বদরগঞ্জ স্টেশন রোড দারুস সালাম মার্কেটে এ শাখার উদ্বোধন করেন, রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক। ন্যাশনাল ব্যাংক লিঃ এর এসভিপি ও আঞ্চলিক প্রধান রাজুনুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট, বদরগঞ্জ পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ন্যাশনাল ব্যাংক রংপুর শাখার ব্যবস্থাপনা ও ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আবদুর রহিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, বদরগঞ্জ সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হোসেন, ব্যবসায়ী নেতা রবিউল ইসলাম রবি, ন্যাশনাল ব্যাংক বদরগঞ্জ উপ-শাখার ব্যবস্থাপক সুভাশিষ বিশ্বাস।