দীর্ঘ ২০ বছর পর বগুড়া সারিয়াকান্দি উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার সদর ইউপির প্রেম যমুনার ঘাটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ কে এম আহসানুল তৈয়ব জাকির। উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল ইসলাম বাদশার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম
বাদশা।
সম্মেলনে কাউন্সিলরদের ভোটে উপজেলা বিএনপির সভাপতি পদে এ্যাড নূরে আজম বাবু এবং সাধারণ সম্পাদক পদে আতাউর রহমান নির্বাচিত হয়েছেন।
পৌর বিএনপির সভাপতি পদে সাহাদৎ হোসেন সনি ও সাধারণ সম্পাদক পদে এ্যাড শরিফুল ইসলাম হিরা নির্বাচিত হয়েছেন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে শ্যামল মাহমুদ এবং মহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে খন্দকার শ্যামল এবং তাহেরুল ইসলাম পান্জাব নির্বাচিত হয়েছেন।