যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বানিজ্য শহর নওয়াপাড়া তালতলা যশোর-খুলনা মহাসড়কে এক সন্তানের মা আয়েশা সিদ্দিকী ইরানী(২৫)এর প্রান কেড়ে নিল ঘাতক বাস। উপজেলার বিভাগদী গ্রামের মাওলানা আবদুল বিশ^াসের মেয়ে আয়েশা সিদ্দিকী ইরানী। সাতক্ষিরা জেলায় শ^শুর বাড়ী স্বামীর নাম ইমরান শেখ। দূঘর্টনাটি ঘটেছে শনিবার সকাল আনুমানিক ৯টার সময় যশোর-খুলনা মহাসড়ক তালতলা খেয়া ঘাটের সামনে। এ সময় দ্রুতগামী যাত্রীবাহি বাসটি পালিয়ে গেলেও পুলিশের তৎপরতায় ঘাতক বাসটিকে পাশর্^বর্তি ফুলতলা উপজেলা থেকে পুলিশ আটক করে।
প্রত্যক্ষর্শীরা জানান, শনিবার আনুমানিক ৯ টার সময় উপজেলার তালতলা যশোর-খুলনা মহাসড়কের বাইপাস দিয়ে আসা ৩জন আরহী নিয়ে একটি মটর সাইকেল। মহাসড়ক পার হওয়ার সময় খুলনাগামী কালনা ঘাটের দ্রুতগামী একটি বাস তাদেরকে ধাক্কা দেয়। মটরসাইকেলের পিছনে থাকা আরহী আয়েশা মহসড়কে পরে গেলে দ্রুতগামী বাসটি তাকে চাপা দিয়ে দ্রুতবেগে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুতবেগে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুঠে আসে। এবং গুরুত্বর অবস্থায় আয়েশাকে স্থানীয়দের সহায়তায় নওয়াপাড়া হাইওয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এ বিষয় কর্তব্যরত চিকিৎসক ডা: শোভন বিশ^াস জানান, আয়েশা দূর্ঘটনা স্থলেই মারা গেছেন হাসপাতালে তাকে মৃত আবস্থায় নিয়ে এসেছে। মৃত্যু আয়েশার নিকটতম আত্মীয় জানান, আয়েশা তার মেয়ে ও স্বামীকে নিয়ে সাতাক্ষীরা থেকে মটর সাইকেল যোগে বিভাগদী বাবা বাড়ী আসতে ছিল। নওয়াপাড়া পৌছলে তালতলা যশোর-খুলনা মহাসড়ক পার পারের সময় বাসের চাপায় আয়েশার মৃত্যু হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, খুলনাগামী একটি বাসের চাপায় এক মটর সাইকেল আরহী মহিলার আশংকজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডা: তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। তবে দ্রুতগামী কালনা ঘাটের ফরিদপুর ব ১১-০০৭ বাসটি পাশ^বর্তী উপজেলা ফুলতলা থেকে আটক করেছি। বাসের হেলপার ও সুপারভাইজার কে আটক করা যায় নেই। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।