বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২২-এর সমাপনি হয়েছে। শনিবার ১০ সেপ্টেম্বর দুপুরে এমকেসিএম হাইস্কুল মাঠে চন্ডিগড় উচ্চবিদ্যালয় বনাম পিসিনল মেঃ উচ্চবিদ্যালয় একাদশ এর মধ্যে ফুটবল ফাইনাল খেলার মাধ্যমে এর সমাপনি ঘটে। এতে টাইবেকারে পিসিনল মেঃ উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন শিপ লাভকরে।
৪দিন ব্যাপি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল- আহসান। অ্যাকাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মেহের উল্লাহ, প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, সাধারন সম্পাদক জামাল তালুকদার,প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।