কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি বাড়ি ভস্মিভুত হয়েছে। এতে প্রায় ৫লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দু’টি জানিয়েছে।
এলাকাবাসী ও রাজারহাট ফায়ারসার্ভিস জানান, উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন গ্রামের নুরুল ইসলাম বাড়িতে শুক্রবার(৯সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ঘরে আগুন লাগে। দ্রুত আগুনের লেলিহান শিখায় পুরো বাড়ি প্রজ্বলিত হয়ে উঠে। খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগীতায় প্রায় আধাঘন্টার আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। এতে কাঁচা পাকা এলপ্যাটান বাড়িতে রাখা ১৬মণ রসুন, ২০মণ বাদাম, ২০মণ ধান-চাল, ৩টি খাট, আলমারিসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৪লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারটি দাবী করে। অপরদিকে শনিবার(১০সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজারহাট ইউনিয়নের নাপাডাঙ্গা এলাকায় শহিদুল ইসলামের এলপ্যাটান টিনের ঘরে আগুন লাগে। খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। রান্না ঘরের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে রাজারহাট ফায়ার সার্ভিস জানিয়েছেন। এতে ৫০হাজার টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। রাজারহাট ফায়ার সার্ভিস অফিসের টিম লিডার আকতারুজ্জামান সওদাগর বলেন, অসর্তকতার কারণে আগুনে পুড়ে যাচ্ছে বাড়ি-ঘর। তাই তিনি সকলকে সর্তক থাকার অনুরোধ করেন।