কচুয়ায় ২ মাদক ব্যব্যবসায়ীকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। কচুয়া থানা পুলিশ জানায় যে, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলামের নেতৃতে এসআই সঞ্জয় মন্ডল ও এসআই আবদুর রহমান, এএসআই আজাহারুল ইসলাম, এএসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মো: রাজু সেখ(২১) ও মো: সোহাগ বালী (২২) কে আটক করে। পুলিশ জানায় যে, ০৭ সেপ্টেম্বর বিকাল ৪টা ৫০মিনিটে কচুয়া থানাধীন দক্ষিন ঝালডাঙ্গা সাকিনস্থ মুত খেয়াল উদ্দিন সেখের ছেলে ইকরাম সেখের মুদি দোকানের সামনে গাবতলা হইতে লড়ারহাট রাস্তাগামী গামী পাকা রাস্তার উপর থেকে মো: রাজু সেখ নামে এক মাদক ব্যাবসায়ীকে মাদক (গাঁজা) বিক্রি সময় হাতে নাতে আটক করে। আটকের পর তাকে তল্লাশী করলে তার নিকট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া রাত ১০টা ১৫ মিনিটে কচুয়া থানাধীন চর টেংরাখালী নতুন বাজারস্থ বাংলালিং টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর থেকে মো: সোহাগ বালী নামে এক মাদক ব্যাবসায়ীকে মাদক (গাঁজা) বিক্রি সময় হাতে নাতে আটক করে। আটকের পর তাকে তল্লাশী করলে তার নিকট থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যাবসায়ী মো: রাজু সেখ কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের উত্তর মাধপকাঠি গ্রামাস্থ্য ইলিয়াজ সেখের পুত্র ও মো: সোহাগ বালী কচুয়া থানাধীন কচুয়ার টেংরাখালী গ্রামাস্থ মো: মনির বালীর পুত্র। পরে এসআই সঞ্জয় মন্ডল ও এসআই আবদুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ সালের ৩৬(১) এর ১৯(ক) ধারায় মামলা করেন। মামলা নং-৭ ও ৮।