বগুড়ার আদমদীঘি উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদের পথরোধ করে হা-পা বেঁধে ফেলে রেখে তার ব্যবহ্নত মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত ১১টার দিকে। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের আবদুল আজিজের ছেলে উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ গত বুধবার রাত ১১টার দিকে মোটরসাইকেল যোগে সান্তাহার থেকে সান্দিড়া গ্রামে তার নিজ বাড়ীতে যাওয়ার পথে সান্তাহার ইয়ার্ড কলোনি মোড় নামক স্থানে অজ্ঞাতনামা তিনজন ছিনতাইকারী হাতে হাসুয়া দ্বারা পথরোধ করে রশি দিয়ে হাত-পা বেঁধে আবুল কালাম আজাদ কে রাস্তায় ফেলে রেখে তার ব্যবহ্নত ১০০সিসি ছিনতাই করে নিয়ে গেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ছিনতাইকারীদের সনাক্ত এবং ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করতে কাজ শুরু করেছে।