কচুয়ায় আগামী ১১ সেপ্টেম্বর থেকে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপিারভাইজারদের এক প্রশিক্ষন কর্মশালা গতকাল কচুয়া শেখ তন্ময় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষন দেন জেলা নির্বাচন অফিসার সেক মোহাম্মাদ জালাল উদ্দিন, উপজেলা নিবাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান ও উপজেলা নির্বাচন অফিসার হিমাংশু বিশ্বাস। আগামী ১১ সেপ্টেম্বর থেকে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়ে ১ অক্টোবর পর্যন্ত কার্যক্রম চলবে।