বাগেরহাটের চিতলমারীতে সাংবাদিক পরিচয়দানকারি সেই প্রতারক টিটব বিশ্বাস অবশেষে শ্রীঘরে গেলেন। ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারার পেনাল কোড মামলার বাদী উপজেলার হাড়িয়ার ঘোপ গ্রামের মৃত: আমরেন্দু মন্ডলের মেয়ে দোলা মন্ডলের দায়েরকৃত চার্জসীট ভুক্ত মামলায় ২ আসামীর মধ্যের প্রধান আসামি টিটব বিশ্বাস জামিন নিতে আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত ০৭ সেপ্টেম্বর দুপুরে তাকে জেল হাজতে প্রেরন করেছেন। টিটবের জেল হাজতের কথা শুনে ভুক্তভোগিরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। অনেকে মিষ্টি বিতরণ করেছে বলেও জানাগেছে।
টিটবের সকল প্রকার প্রতারনার ব্যবস্থা নিতে সাম্প্রতিক চিতলমারী উপজেলা আইন শৃঙ্খলা উন্নয়ন কমিটি কর্তৃক রেজুলেশন কারা হয়। ১৮ মে ২০২২ তারিখ রেজুলেশনের ০৫ নং- ছকে উপজেলা চেয়ারম্যন অশোক কুমার বড়াল উল্লেখ করেন যে, এলাকায় টিটব বিশ্বাস নামক এক ব্যক্তি সাংবাদিক পরিচয় দিয়ে এবং স্বাক্ষর জাল করে বিভিন্ন লোকের দলিল সম্পাদন করা সহ মুক্তিযোদ্ধা তৈরীও বিভিন্ন প্রকার অসামাজিক ও অনৈতিক কার্যকলাপে জড়িত রয়েছেন। এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।এ প্রস্তাবনায় কমিটির সদস্যবৃন্দ একমত পোষন করেন বিষয়টি তদন্ত পুর্বক চিতলমারী থানার অফিসার ইনচার্জকে ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করা হয়। রেজুলেশনের অনুলিপি প্রদান করা হয় জনাব শেখ হেলাল উদ্দীন,মাননীয় সংসদ সদস্য,৯৫, বাগেরহাট-১। মাননীয় সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন-৩১১।সচিব স্বরাস্ট্র মন্ত্রনালয়, বাংলাদেশ সচিবালয়,ঢাকা।কমিশনার, খুলনা বিভাগ খুলনা। জেলা প্রশাসক, বাগেরহাট।পুলিশ সুপার, বাগেরহাট। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, চিতলমারী,বাগেরহাটসহ গুরুত্বপুর্ণ দপ্তর সমুহে।
উল্লেখ্য: এই মহা প্রতারকের জালে বন্দি হয়ে এলাকার অসংখ্য অসহায় বলহীন এবং নীরিহ হিন্দু পরিবার সর্বশান্ত হয়ে গেছেন। তাদের অভিযোগও মামলার সুত্র ধরে টিটবের বিরুদ্ধে ইতঃপূর্বে বিভিন্ন মিডিয়ায় রিপোর্ট হলেও চিতলমারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চিতলমারীর অন্তরালে পত্রিকার সম্পাদক মোঃ একরামুল হক মুন্সীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনা সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটা মিথা মামলা দায়ের করে প্রতারক টিটব বিশ্বাস। প্রতারক টিটবের বিরুদ্ধে জেলা পুলিশ সুপার, উপজেলা পরিষদ চেয়ারম্যন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, র্যাব-৬ খুলনাসহ বিভিন্ন সংস্থার কাছে প্রতিকার চাওয়া হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে লাখলাখ টাকার জমি আত্মসাত,পুলিশে চাকুরীদেবার প্রলোভনে টাকা আত্মসাত,আপহরনকৃত শিশু পুলিশকে দিয়ে উদ্ধরের নামে টাকা অত্মসাত,মুক্তিযোদ্ধা তৈরীকরার নামে টাকা আত্মসাত,অফিস আদালতে জমিজমার কাগজপত্র প্রস্তুত করার নামে টাকা আত্মসাতসহ বিভিন্ন অনৈতিক কাজ কর্মে কান্ডের জন্য।