বগুড়ার গাবতলী নেপালতলী ইউনিয়ন পরিষদে ৭ সেপ্টেম্বর বুধবার সামাজিক-সম্প্রীতি কমিটির সভা সভাপতি ও নেপালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও ইউপি সচিব আবু জাকারিয়া, কমিটির সদস্য সাহিদা খাতুন, সেলিনা সুলতানা, সাবানা খাতুন, সঞ্জয় মজুমদার, মুন্নু মিয়া, বাদশা মিঞা, আরিফুর ইসলাম, শবকত হোসেন লিটন, আনিছার রহমান, মহিদুল ইসলাম, আবদুল ওয়াহেদ, শফিকুল ইসলাম, আবদুস ছাত্তার খাঁন, এমদাদুল হক, কাজী আনোয়ারুল ইসলাম টিটু, তায়েব আলী, বোরহান উদ্দীন বুলু, শহিদুল ইসলাম, রেজাউল করিম মানিক, সুপদ মোহন ঘোষ, সুপদ রায়, খগেন্দ্র সরকার, আজাদুর রহমান মিন্টু, আকতারুজ্জামান মিন্টু, আবদুল ওহাব, জিহাদ রহমান রনি, কে, এম আসাদুজ্জামান কানন, জাহেদা খাতুন, আল্পনা আকতার ও এস আই সোলায়মান আলী প্রমুখ। সভায় নেপালতলী ইউনিয়নে সামাজিক-সম্প্রীতি বজায় রাখতে ব্যাপক আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।