বগুড়ার গাবতলী দুর্গাহাটায় খাবারের সাথে বিষ মিশিয়ে এক খামারীর ৭শত (৭০০) মুরগি নিধনকরে ১ লাখ ২০ হাজার টাকা ক্ষতি করায়, ৪ জনের নামে থানায় অভিযোগ করা হয়েছে।
গাবতলী মডেল থানায় উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের নিজ দুর্গাহাটা উত্তরপাড়া গ্রামের মোঃ আমিনুর ইসলাম গুটুর ছেলে, মোঃ আবুল কালাম আজাদ বাবুল দায়েরকৃত অভিযোগে বলেছেন, নিন্মোক্ত বিবাদীদের সাথে বেশ কিছুদিন পুর্বহতে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন ১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় বাদীর দুর্গাহাটা উত্তরপাড়াস্থ ইছামতি নদী সংলগ্ন বুলেট মুর্গি ফার্ম ও ভাই-বোন গ্রুভ মুরগীর খামারে খাবার (চালের) সাথে বিশাক্ত ক্যামিকাল মিশিয়ে তার খামারের ৭শত (৭০০) মরগী নিধন করে। এতে বাদীর প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ ঘটনায় মোমিন মোল্লা, আমিন মোল্লা, আসাদুল ইসলাম ও মাহফুজার শাহ সহ ৪ জনের নাম উল্লেখ করে গাবতলী মডেল থানায় মোঃ আবুল কালাম আজাদ বাবুল বাদী হয়ে ৫ সেপ্টেম্বর একটি অভিযোগ করেছেন। থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি তদন্ত করছেন বলে জানাগেছে।