আইনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বগুড়ার শেরপুরের গবাধি পশু ও দুগ্ধ খামারে পতাকা উত্তোলন করেন না কর্মকর্তা ইসমাইল হোসেন। সরকারের নিজস্ব ভবন হওয়ায় বিভিন্ন দিবস ছাড়া অন্যান্য কর্মদিবসে পাতাকা উত্তোলন করতে হয়না বলেও জানান ওই কর্মকর্তা।
৭ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার মহিপুর এলাকায় অবস্থিত গবাধি পশু ও দুগ্ধ খামারে গিয়ে দেখা যায়, সরকারি ওই ভবনে পতাকা উত্তোলন হয়নি। সাধারণ কর্ম দিবসে যদিও পতাকা তোলার আইন রয়েছে। কিন্তু সেই আইন মানেন না দুগ্ধ খামারের কর্মকর্তা ইসমাইল হোসেন। আসলে সরকারের নিজস্ব ভবন হওয়ায় সেখানে নাকি পতাকা উত্তোলনের নিয়ম নেই।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক ওই অফিসে কর্মরত কয়েকজন কর্মচারী বলেন, ইসমাইল স্যার আসার পরে পতাকা তোলা হয়নি। তবে জাতীয় দিবসগুলোতে পতাকা তোলা হয়।
এ ব্যাপারে গবাধি পশু ও দুগ্ধ খামারের কর্মকর্তা ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন, সরকারের নিজস্ব সম্পত্তিতে ভবন হওয়ায় প্রতিদিনি পতাকা উত্তোলনের প্রয়োজন। যতি আমরা ভাড়া করা জায়জায় অফিস করতাম তাহলে প্রতিদিন পতাকা তোলার আইন ছিল।
এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. ময়নুল ইসলাম বলেন, সরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন আইনদ্বারা পরিচালিত। আলাদা সকল ভবনেই পতাকা উত্তোলন বাধ্যতামূলক। যদি কোন কর্মকর্তা পতাকা উত্তোলন না করেন তাহলে সে আইন পরিপন্থি কাজ করেছে।