রংপুরের পীরগাছায় প্রাথমিক শিক্ষার মনোন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় উপ-পরিচালক মোজাহিদুল ইসলাম। মঙ্গলবার তিনি উপজেলার গুঞ্জর খাঁ, মেকুড়া, সৈয়দপুর নয়ারহাট, তালুক ইসাদ, শাহ ইছাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১নং চৌধুরাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় ৭টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান, সংশ্লিষ্ট ক্লাষ্টারের সহকারি শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয় প্রধানগণ উপস্থিত ছিলেন। সকালে বিভাগীয় উপ-পরিচালক শাহ ইছাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান এবং বিভিন্ন কক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এ সময় তিনি মরহুম শাহ আবদুর রাজ্জাক এমপির বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন এবং শাহ আবদুর রাজ্জাক স্মৃতি সংরক্ষণাগার পরিদর্শন করেন।