কচুয়ায় মাদক সেবনের অপরাধে জাহিদুল মোল্লা নামক এক যুবককে অর্থদন্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার এই ঘটনা ঘঠে বাধাল ইউনিয়নের বিলকুল গ্রামে।
জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য অধিদপ্তর এর পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেড এসএম তারেক সুলতান জানান যে,কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের আশ্বাব মোল্লার ছেলে জাহিদুল মোল্লা (২৬) কে বিলকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ থেকে মাদক(গাজা) সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয় এবং পরে তার দেহ তল্লাসী করে তার নিকট আরও গাজা পাওয়া যায়।পরবর্তীতে জাহিদুল মোল্লার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে নগদ ২শত টাকা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।