বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের আউশ/২০২২ মৌসুমে ব্রি হাইব্রিড ধান ৭ এর ব্লক প্রদর্শনী, ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে শরণখোলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলার খোন্তাকাটা বাজারে এ দিবস ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে ভার্চুয়াল প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর। বিশেষ অতিথি ছিলেন, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই আলম ছিদ্দিকী, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের এসএসও এবং প্রধান ড. মোঃ জাহিদুল ইসলাম, শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবব্রত সরকার প্রমুখ।
বক্তারা বলেন, সঠিক সময়ে বপন ও রোপন করতে পারলে ব্রি হাইব্রিড ধান ৭ হেক্টর প্রতি ৭ টনের বেশি ফলন পাওয়া যাবে। তাছাড়া এ জাতের ধান গছের কান্ড শক্ত বলে হেলে পড়ার সম্ভাবনা থাকেনা। ধানের আকৃতি সরু, লম্বা এবং ভাত হয় ঝরঝরে।