নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। ৬ সেপ্টেম্বর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।এদের মধ্যে সাজাপ্রাপ্ত আসামি তিন জন এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি ২ জন।
অভিযানে ছিলেন সৈয়দপুর থানার এসআই সাহিদুর রহমান, রেজাউল আলম,পলাশ চন্দ্র,মারুফ ইসলাম,লক্ষী নারায়ন,গোলজার হোসেন,আহসান হাবীব,আহসান আমীন এবং এএসআই আমিনুল ইসলাম,আখতারুজ্জামান পলাশ,সাদেকুর রহমান।
পরিচালিত বিশেষ অভিযানের মাধ্যমে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিসা ধুলিয়ার আশ্বিনার ছেলে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গনেশ চন্দ্র, বোতলাগাড়ী ইউনিয়নের শহির উদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক ও মুন্সিপাড়ার নিজাম উদ্দিনের ছেলে ৬ মাসের সাজা প্রাপ্ত আসামী,তৈয়ব আলী।
অপরপাশে খালিসা ধুলিয়ার আবদুল আজিজের ছেলে আসামি মোর্শেদুল ইসলাম আকাশকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে পুর্বের রিমান্ড আসামিসহ আদালতে প্রেরণ করা হয়।