বগুড়ায় গাবতলী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের স্ব-ঘোষিত অধ্যক্ষ রোজিনা আকতার নাইচ কেন্দ্র সচিব থেকে অপসারনসহ তার দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করায় প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী, কমিটি ও শিক্ষার্থীরা ৬ সেপ্টেম্বর উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।
মানববন্ধনকারীরা প্যানা ও সাদা কাগজে হাতে লেখা বিভিন্ন শ্লোগন সম্বলিত ফিষ্টুন নিয়ে ঘন্টাব্যাপি উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান করেন। প্যানা ও সাদা কাগজে, গাবতলী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল কলেজের স্ব-ঘোষিত অধ্যাক্ষ রোজিনা আকতার নাইচ ও তার বাবা খাজা নাজিম উদ্দীন শিক্ষক ও প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ, শিক্ষার্থীদের ফরম ফিলাপ না করা, বিভিন্ন অনিয়ম, দুর্নিতী এবং ইউএনও’র স্বৈরচারী মনোভাব বন্ধকরাসহ বিভিন্ন শ্লোগন লেখাছিল। মানববন্ধন থেকে শিক্ষকগন বলেন, স্ব-ঘোষিত অধ্যক্ষ রোজিনা আকতার নাইচ সে, স্বজনপ্রীতি করে শিক্ষার্থী না হয়েও, তার অশিক্ষিত বাবা খাজা নাজিম উদ্দীন বয়স প্রায় ৭২ বছর (মৃত্যু বরন করেছে), সিভিল কনস্ট্রাকশন (নাগরিক নির্মান) শাখা হতে এবং বোন ছাবিনা আকতার বয়স প্রায় ৪৪ বছর, এই প্রতিষ্ঠান থেকে এসএসসি ড্রেস মেকিং (পোষাক তৈরী) শাখা হতে ফরম ফিলাপ করেছেন। তাদের প্রবেশ পত্র থেকে এতথ্য দেয়া আছে। তার মা গোলাপ নুর বেগম বয়স প্রায় ৬৪ বছর, এই প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষায় অংশ না নিলেও কারিগরি ড্রেস মেকিং (পোষাক তৈরী) শাখা হতে সকল বিয়য়ে জিপিএন্ড৫ পেয়ে নবম শ্রেনী থেকে, দশম শ্রেনীতে উত্তীর্ন হয়েছে মর্মে প্রতিষ্ঠানের মার্কশিট রয়েছে।
আরো বলা হয়, শিক্ষা বোর্ডের পরিপত্রে উল্লেখ আছে, পরীক্ষা কেন্দ্র প্রতিষ্ঠানের কোন ছেলে/মেয়ে ও আপনজন পরীক্ষায় অংশ নিলে, সেই কেন্দ্র প্রতিষ্ঠানের প্রধান কেন্দ্র সচিব হতে পারবে না। রোজিনা আকতার নাইচের বাবা পরীক্ষার্থী থাকলেও তার মৃত্যু হয়েছে। বোন সাবিনা আকতার (ছবি) মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এসএসসি কারিগরি ড্রেস মেকিং (পোষাক তৈরী) শাখা হতে ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। বোর্ডের নিয়মনুযায়ী রোজিনা আকতার নাইচ কেন্দ্র সচিব থাকতে পারবেন না। বোর্ডের নিয়মনীতি উপক্ষো তিনি কেন্দ্র সচিবের পদে বহাল থাকার চেষ্টা চালাচ্ছেন। শিক্ষকরা আরো বলে, রোজিনা আকতার নাইচ কেন্দ্র সচিব থাকলে, পরীক্ষায় অনিয়ম ও স্বজন প্রীতি হতে পারে। সেজন্য তাকে গাবতলী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পরিচালনা ও ট্রাষ্ট কমিটি সিদ্ধান্ত মোতাবেক রোজিনা আকতার নাইচের বিভিন্ন অনিয়ম ধরা পরায় তাকে সাময়িক অব্যাহতি দিয়ে, শিক্ষক মোঃ তৈফিকুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ’র দায়িত্ব প্রদান করা হয়েছে। নিয়মনুযায়ী সেই আগামী ১৫ সেপ্টেম্বরের এসএসসি (কারিগরি) পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করবেন। মানববন্ধনে শিক্ষক ফাতেমা বেগম, হাবিব হাসান, মাহফুজ্জামান, আরফিনা, মুকুল মিয়া, নাজমুন নাহার ও নিবারন চন্ত্রসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকগন বক্তব্য রাখেন।
এব্যপারে রোজিনা আকতার নাইচের সাথে কথা বললে তিনি বলেন, প্রতিষ্ঠানের স্বার্থে শিক্ষার্থী বেশী দেখানোর জন্য তার পিতা, মাতা ও বোনকে এই প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে। বাবা নাজিম উদ্দীন ও বোন সাবিনা আকতারকে পরীক্ষায় অংশগ্রহণ ও ফরম পুরুন করা হয়। তার বোন ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশ নেবে না বলেও জানান।