নীলফামারীর ডিমলা থানায় মাদক দ্রব্য উদ্ধারে শ্রেষ্ট অফিসার হিসেবে পুরুস্কার প্রাপ্ত হয়েছেন সাব ইন্সপেক্টর আখতারুজ্জামান আক্তার। সোমবার নীলফামারী পুলিশ সুপার কনফারেন্স কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম ডিমলা থানায় মাদক দ্রব্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ট অফিসার হিসেবে বিবেচিত হওয়ায় সাব ইন্সপেক্টর আখতারুজ্জামান আক্তারের হাতে সম্মাননা স্বারক পুরুস্কার তুলে দেন। সাব ইন্সপেক্টর আখতারুজ্জামান আক্তার ডিমলা থানায় যোগদানের পর হতে সততা ও দক্ষতার সাথে তার পেশাহত দায়িত্ব পালন করে আসছেন।