যশোরের অভয়নগর উপজেলায় দূর্যোগপূর্ণ আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতিয়তাবাদী দল বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপী প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেয়া না দেয়ার দোদুল্যমানতার মাঝে সোমবার বিকেলে স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন থানা বিএনপির আহ্বায়ক ফারাজী মতিয়ার রহমান। অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশ প্রশাসনের বেঁধে দেয়া নির্দিষ্ট সময়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, যশোর নগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম মারুফ ও জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপি’র সদস্য সচিব কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপি’র আহ্বায়ক আবু নঈম, যুগ্ম আহ্বায়ক মশিয়ার রহমান মশি, সদস্য সচিব রেজাউল করিম মোল্যা, থানা বিএনপি নেতা শাহাজাহান মুন্সি, এফ এম গিয়াস উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন, শাহ জোবায়ের হোসেন, সেলিম রেজা, মাহামুদুল হক লিপু, আসাদুজ্জামান জনি, মুজিবর রহমান, থানা বিএনপি নেতা শেখ আসাদুল্লাহ আসাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা, সদস্য সচিব হারুনার রশিদ, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান, সদস্য সচিব মোঃ সোহাগ হোসেন, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, থানা ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি, মোল্যা হাবিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্যা আলম, ছাত্রদল নেতা মাসুদ রানা তুহিন, নাইম উদ্দিন বিজয়, আসাদুজ্জামান ইমন, তাওহীদ আল ওসামা প্রমুখ নেতৃবৃন্দ।