সারাদেশ দেশ ব্যাপী বিএনপির নৈরাজ্য, সন্ত্রাস ও অপ্রচারের প্রতিবাদে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত আদমদীঘি বাসষ্ট্যান্ড চত্বরে উপজেলা আ'লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ কুদরত-ই-এলাহী কাজলের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন, জেলা আ.লীগ নেতা আশরাফুল ইসলাম মন্টু, আদমদীঘি উপজেলা আ'লীগের সহ-সভাপতি নাজিমুল হুদা খন্দকার, হুমায়ন কবির বাদশা, আবদুল হক আবু, এরশাদুল হক টুলু, যুগ্ম সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, মোশারফ হোসেন, সুমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জিআরএম শাহজাহান, মিজানুর রহমান বাবু, প্রদীপ ভৌমিক, রফিকুল ইসলাম, যুবলীগ সভাপতি শাহিনুর রহমান মুন্টি, সাধারন সম্পাদক জিল্লুর রহমান, কৃষকলীগ সভাপতি আব্দুল্লাহ আল হামিম বাবু, সেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ হোসেন চন্দন, ছাত্রলীগ নেতা আরেফিন খান তনু প্রমুখ। পরে বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।