গনবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য বৃদ্ধি এবং এবং পুলিশ কর্তৃক গুলি করে ভোলায় জেলা ছাত্রদল সভাপতি শহীদ নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ আবদুর রহিমের এবং নারায়নগঞ্জে যুবদল নেতা শহীদ শাওন এর বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদে গন সমােেবশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৫ টায় বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার ছাতিয়ানগ্রাম গন সমােেবশ অনুষ্ঠিত হয়েছে। আদমদীঘি উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবদুল মহিত তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সাবেক এমপি ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড: সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভি,পি সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড: হামিদুল হক চৌধুরী হিরু, অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারন সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমুখ।
প্রধান অতিথি মিজানুর রহমান মিনু বলেছেন, আগামীর দেশনায়ক তারেক রহমান যেমন বলেছেন, মানুষের মুখে মুখে যেমন ছড়িয়ে পড়েছে, ঠিক তেমনি বাংলাদেশের ফায়সালা হবে রাজপথে। বাংলাদেশের মানুষ আজ নি:স্ব হয়ে গেছে। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ডিজেলের কৃষক, সারের কারণে কৃষক, কীটনাশকের কারণে কৃষক তার জীবিকা হারিয়েছে, নি:স্ব হয়েছে। এই হলো বাংলাদেশের কৃষকের চিত্র। তিনি এই সরকারের পতনের জন্য আগামীর যে কোন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।