বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন( শাখা)ইমাম পরিষদের উদ্যোগে মূলঘর পশ্চিম পাড়া( কাজী বাড়ি) জামে মসজিদে ৫ সেপ্টেম্বর সোমবার সকাল ৭টায় সালাতুল ইস্তিসকা (বৃষ্টি কামনায় বিশেষ নামাজ) আদায় শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি মাওলানা আবুল হাসান,মুলঘর ইউনিয়ন শাখার সভাপতি কাজী সাইফুল্লাহ মাহমুদ, উপজেলা ইমাম পরিষদের দপ্তর সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর হোসেন,মুলঘর ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মাওলানা নূর মুহাম্মদ,উপজেলা ইমাম পরিষদের প্রচার সম্পাদক মেসবাহ উদ্দিন, নামাজ ও দোয়া পরিচালনা করেন মুলঘর ইউনিয়ন শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা জুনায়েদ বিন জামান,জৈনপুরী পীর সাহেবের বংশধর সৈয়দ জালিস মাহমুদ,ফকিরহাট প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক শেখ সৈয়দ আলী সহ স্থানীয় ইমাম মুসল্লীগন।