কিশোরগঞ্জের বাজিতপুর পৌরমেয়র আনোয়ার হোসেন আশরাফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে রোববার বিকেল সাড়ে ৫ টা হতে রাত ৭ টা পর্যন্ত নেতাকর্মি নিয়ে তিন শতাধিক হোন্ডা শোভাযাত্রা করেন উপজেলার বিভিন্ন পয়েন্টে। জানাযায়, আগামী সোমবার ৫ সেপ্টেম্বর বিএনপি ও শরিক দলের নেতাকর্মিরা বাজিতপুরে দুপুরের দিকে বিক্ষোভ মিছিল ও জনগনের জানমালের ক্ষতিগ্রস্ত করার প্রয়াস রয়েছে। এ কী সঙ্গে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মিরা সন্ত্রাসি কর্মকা-ে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকার কারণে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা প্রতিবাদ হোন্ডা শোভাযাত্রা করেছে। পরে রাত ৭ টার দিকে মুক্তিযোদ্ধা চত্তর মোড়ে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের সঙ্গে রোববার রাত ৭ টা ১৫ মিনিটে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিএনপি যদি বিক্ষোভ মিছিলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় না রাখে তাহলে এলাকার নিরাপত্তার সার্থে মারমুখি হবেন বলে উল্লেখ করেন।