এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া) | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২২, ৫:৩৫ এএম | আপডেট: ৪ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩৫ পিএম
বগুড়ায় গাবতলী মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইন্সপেক্টর সনাতন সরকার। রোববার বিকালে তিনি যোগদান করেন। এর আগে শেরপুর থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।