যশোরের ঐতিহ্যবাহী “শার্শা সরকারী পাইলট মডলে মাধ্যমিক বিদ্যালয়ের” প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে জাল সার্টিফিকেট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
তার বিরৃুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিদ্যালয়ের ২৫ জন শিক্ষক ইতোমধ্যে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য শিক্ষা মন্ত্রনালয় বরাবর চিঠি দিয়েছেন। অভিযোগের সত্যতা পাওয়ায় তার ৩ বছর বহিস্কার ও ১৫ দিনের জেল দেয়া হলেও বহাল তবিয়তে রয়েছেন এই শিক্ষক। ফলে হতাশা ও ক্ষোভ বেড়েছে অভিভাবক ও শিক্ষর্থীদের মাঝে।
ঐতিহ্যবাহি শার্শা সরকারী পাইলট মডেল মাধ্যমকি বিদ্যালয়ের বর্তমানে লেখাপড়া করছেন ২ হাজার শিক্ষার্থী। প্রতিবছর এই বিদ্যালয় থেকে জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা শতকরা ৭০ শতাংশ।
শার্শা সদর ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন তোতা জানান, শিক্ষা প্িরতষ্ঠানের সুনাম ক্ষুন্ন করেছেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। সরকার জেএসসি পরীক্ষা বাতিল করলেও প্েরত্যক পরীর্ক্ষার্থীর কাছ থেকে বিভিন্ন ভাবে রেজিস্ট্রেশেন ফি আদায় করেন। অন্যদিকে স্কুলের ইট,বালি খোয়া নিজের বাড়ি নির্মান কাজে ব্যবহার করে ধরা পড়েছেন। তাছাড়া বিদ্যালয়ের তহবিল থেকে ১৩ লক্ষ টাকা আত্মসাত,বই ও পরীক্ষার খাতা বিক্রির সুস্পস্ট অভিযোগে করা হয় শিক্ষাবোর্ডে। তদন্ত কমিটি সাটিফিকেট জাল ও দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়েছেন।
শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান জানান, বিতর্কিত প্রধান শিক্ষক বিগত দিনে পরীক্ষা কেন্দ্রের সচিব থাকা কালে বিলম্বে খাতা দেওয়া ও খাতা বিক্রির অভিযোগও ইউএনও’র মোবাইল চুরির ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়লেও তিনি কি ভাবে এখনও রয়েছেন বহাল তবিয়তে।
ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান আরও জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ তদšত করে প্রতিবেদন দাখিল করেন তৎকালিন শার্শা উপজেলা নির্বাহী কর্র্মকর্তা এটিএম শরিফুল আলম। অভিযুক্ত প্রধান শিক্ষক ১৯৮৫ সালে এসএসসি ও ৭ বছর পর এইচএসসি পাশ করনে। ৫ বছর বিরতির পর যশোর এমএম কলজের নিয়মিত ছাত্র বলে দাবি করেন তদšত কমিটির কাছে।
তদন্ত কর্মকর্তা এটিএম শরিফুল আলম জানান, ২০০৯ সালের দারুল এহসান বেসরকারি বিশ্ববিদ্যালয় (বারিধারা ক্যাম্পাস) থেকে ইংরেজিতে মার্স্টাস পাশ করেন বলে দাবি করেন তিনি। কিন্তু ঐ সময় বিশ¦িবদ্যালয়ের মজ্ঞুরীকমিশন শুধুমাত্র ধানমন্ডী ক্যাম্পাসকে অনুমোদন দিয়েছিল, বারিধারা ক্যম্পাসকে কোন অনুমোদন দেয়নি বলে তিনি তদন্তে উল্লেখ করেন। মডেল স্কুলের প্রধান শিক্ষক হতে গেলে অবশ্যই তাকে মার্স্টাস পাশ হতে হবে।
অভিযুক্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, তার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে। আমার বিরুদ্ধে প্রতিপক্ষলা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কোন ঘটনার সাথে আমার সম্পৃতা নেই বলে দাবী করেন তিনি।
বর্তমান র্শাশা উপজলো নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল জানান,প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দূর্নীতি ও সার্টিফিকেট জালিয়াতির একাধিক অভিযোগ তদšত করে ব্যবস্থা গ্রহনের সুপারিশ করে সংশ্লস্টি দফতরে পাঠানো হয়েছে।