রাজীবপুর উপজেলায় হত্যা মামলার ঘটনায় অভিযুক্ত ২ জনকে আটক করা হয়েছে।
ওই মামলার তদন্ত কর্মকর্তা আতাউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কেরানিগঞ্জ থেকে স্থানীয় থানা পুলিশের সহায়তায় দুই জনকে আটক করে।
আটককৃতরা হলেন রাজীবপুর সদর ইউনিয়নের করাতিপাড়া গ্রামের সাইদুর রহমান(৪৬) এবং সুলতান মাহমুদ (২৭)।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই পারিবারিক কলহের জের ধরে ভগ্নিপতির পিটুনিতে শ্যালক জাহিদুল ইসলাম (২৭) মারাত্মক ভাবে আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুলাই মৃত্যু বরণ করে জাহিদুল। এ ঘটনায় জাহিদুলের পিতা আহাদ আলী বাদী হয়ে ৯ জনকে আসামি করে রাজীবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
এঘটনায় জাহিদুলের ভগ্নিপতি সাঈদ(৩০) কে আগেই আটক করেছে পুলিশ। শুক্রবার ঢাকা থেকে আরও দুইজনকে আটক করে শনিবার তাদের কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম।