রংপুর ডায়াবেটিক সমিতির সার্বিক কর্মকা- বৃদ্ধি ও যুগোপযোগী স্বাস্থ্যসেবা নিশ্চিত করণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১১টায় রংপুর রাধাবল্লব ডায়াবেটিক সমিতি কার্যালয়ে আলোচনা সভায় রংপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ড. মুহাম্মদ রেজাউল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও এফবিসিসিআই এর সিঃ সহ সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর জেলা পরিষদ প্রশাসক ছাফিয়া খানম, রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, রংপুর চেম্বার আব কমার্স এ- ইন্ডাষ্ট্রিজ এর প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমেদ আজাদ, বিশিষ্ট শিল্পপতি ভিআইপি শাহাদত হোসেন, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন রংপুর জেলা ইউনিটের সভাপতি আবুল কাশেম রংপুর জেলা বেকারী মালিক সমিতির সভাপতি আলহাজ¦ নুরুল হক মুন্না সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে রংপুর জেলা বেকারী মালিক সমিতির সভাপতি আলহাজ¦ নুরুল হক মুন্না সহ অনেকে নব নির্মিত রংপুর ডায়াবেটিক হাসপাতালে একটি করে কেবিনেট দেওয়ার ঘোষনা দেন।