১লা সেপ্টেম্বর নারায়নগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে পুলিশের গুলিতে যুবদল নেতা মোঃ শাওন ও ছাত্রদল নেতা সুজন নিহত হওয়ার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা বিএনপি উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার বিকালে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিক্ষোভ সমাবেশে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আফছার আলী, রংপুর জেলা যুবদলের সভাপতি ও মহানগর বিএনপি'র সদস্য নাজমুল আলম নাজু মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও জেলা সদস্য লিটন পারভেজ কৃষক দল রংপুর জেলা রংপুর জেলা শাখার আহ্বায়ক আনোয়ার শাহাদত ছাত্রদল রংপুর জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান হিজবুল মহিলা দল রংপুর জেলা শাখার আহবায় ক মোছাম্মৎ স্বর্ণা বেগম জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক রাজ্য বালি তাঁতি দলের আহ্বায়ক ফজলে এলাহী ডিউক সহ অন্যান্য নেতৃবৃন্দ।