কচুয়ায় ঝরে পড়া শিশুদের শিক্ষাদানের জন্য প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪)সাব-কম্পোনেন্ট ২.৫ উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রের শুভ উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ৩০ আগস্ট বিকাল ৫টায় কচুয়া উপজেলা সদরের গুচ্ছ গ্রামের হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. তারেক সুলতান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।
সরকারি সিএস পাইলট মাধ্যমিক বিদ্যলয়ের সহকারি শিক্ষক তপন কুমার সাহার সঞ্চালনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো বাগেরহাট জেলা সহকারী পরিচালক মো.হুমায়ুন কবির সরদার,নির্বাহী পরিচালক সূখী মানুষ (লিড এনজিও) বাগেরহাট নাফিসা আফরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোজাম্মেল হক, নির্বাহী পরিচালক “সমাজ প্রগতি সংস্থা” শফিউল আলম, প্রেসক্লাব সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সমাজ প্রগতি সংস্থা (এসপিএস) কচুয়া উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মো; জিয়াউর রহমান। এ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ঝড়ে পড়া শিশু যাদের বয়স ৮ থেকে ১৪ বছর তাদের নিয়ে কচুয়া উপজেলার ৭৫টি কেন্দ্রে উপনুষ্ঠানিক শিখন কেন্দ্র চালু হল। প্রতিটি স্কুলে ১জন করে শিক্ষক এবং ৩০ জন শিক্ষার্থী নিয়ে স্কুলগুলো যাত্রা শুরু করল। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্র সুপারভাইজার, শিক্ষক, এসএমসি কমিটির সভাপতি, শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। প্রোগ্রাম বাস্তবায়নকারী সহযোগী সংস্থা ২টি পাটনার এনজিও হলো সমাজ প্রগতি সংস্থা ব্রাম্মনবাড়িয়া এবং অন্যটি হল নিকেতন সেবা সংস্থা বরিশাল।