বাগেরহাটের মোল্লাহাটে থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাগর শেখ ও গাজাসহ মোঃ মুরাদ হোসেন নামে মাদককারবারী দুই ব্যক্তি হাতেনাতে আটক হয়েছে। আটক দুই মাদককারবারী হলো উপজেলার ভান্ডারখোলা গ্রামের সাবেক ইউপি সদস্য ফিরোজ শেখের ছেলে মোঃ সাগর শেখ (৩৮) ও গাড়ফা গ্রামের সবরের ছেলে মোঃ মুরাদ হোসেন (৩৯)। ওই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজুসহ উভয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাত ৫টার দিকে উপজেলার কামারগ্রামের সাবেক মেম্বার ফিরোজ আহম্মেদের বাড়িতে অভিযান পরিচালনাকালে তার ছেলে মোঃ সাগর শেখকে ৩০পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। আসামি পেশাদার মাদক ব্যবসায়ী। আসামীর বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা বিচারাধীন।
এরপূর্বে শুক্রবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাড়ফা গ্রামের সবর শেখের বাড়ি অভিযান চালিয়ে তার ছেলে ওহিদ শেখকে দেড়শ গ্রাম গাজাসহ আটক করা হয়। পরে ওই দুই মাদককারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।