যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের টেকেরঘাট মহাশ্বশানে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গাছের চারা রোপণ করা হয়েছে। শনিবার সকাল ৯টার সময় ঐ বৃক্ষ রোপোনের উদ্বোধন ও সভা অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা প্রাক্তন শিক্ষক সুনীল দাসের সঞ্চলনায় সভায় সভাপতিত্ব করেন ভবদহ কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ মতলেব সরদার। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভার নির্বাহী পরিচালক সুকুমার ঘোষ, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, নির্বাহী সদস্য রবিউল ইসলাম, পায়রা ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিশংকর রায়, সাংবাদিক কামাল হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন গাছ পাগল নামে খ্যাত আবদুল গফফার ও আবদুল জব্বারসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ। পরে নেতৃবৃন্দ এলাকাবাসীকে বেশি বেশি গাছ লাগাতে আহবান জানিয়ে গাছ পাগল নামে খ্যাত আবদুল জব্বার ও আবদুল গফফারের জীবনী নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।