শনিবার সকালে যশোরের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে ট্রাকে চাপা পড়ে এক সব্জি ব্যবসায়ী হাসান আলী (৪১) নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি নাভারণ হাইওয়ে পুলিশ আটক করেছে। চালক পালিয়ে গেছে।
শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে ঝিকরগাছা বাসস্টান্ডে ইসলামি ব্যাংকের সামনে ট্রাকে চাপা পড়ে সব্জি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত হাসান আলী (৪১) পৌরসভার পুরন্দরপুর গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ জানিয়েছেন, হাসান আলী প্রতিদিনের ন্যায় সব্জি বিক্রির উদ্দেশ্যে সব্জি বাজারে যাচ্ছিলেন। সকাল অনুমান সাড়ে ৭ টার দিকে বেনাপোল গামী ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৬-৫৬৮৯) চাপা পড়ে বাসস্ট্যান্ডের ইসলামি ব্যাংকের সামনে হাসান আলী নিহত হন। নাভারণ হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করে।তবে চালক পালিয়ে গেছেন।
সকাল ১০ টায় হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন - মামলা হয়নি, তবে নিহতের পরিবারের সদস্যদের জানানো হয়েছে মামলা করার জন্য।