হাজারো মানুষের গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে, চির নিন্দ্রায় শায়িত হলেন খুলনা ডুমুরিয়া উপজেলার চুকনগর সদরের বাজারের মুদি ব্যবসায়ী ও সাংবাদিক সরদার বাদশার চাচাতো ভাই শাহাবুদ্দিন সরদার ( ৭০)।
শুক্রবার জুমার বাদ চুকনগর পশ্চিম পাড়ার মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে নিজ পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায় বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে নিজ বাড়িতে স্ট্রোক জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তার চিকিৎসার জন্য ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত কালে তিনি স্ত্রী, এক মেয়ে, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন মুদি দোকানের ক্রেতাদের সাথে দোকানের পণ্য ক্রয়-বিক্রয় করে সেবাদানের এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেন গেছেন। মরহুমের নামাজে জানাজায় অংশ নিতে সকাল ৮টা থেকে বিভিন্ন শ্রেণির পেশার হাজারো মানুষ সমাবেত হয়, এ সময় আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায় অনেকেরই। তার মৃত্যুর খবর পেয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে তার গ্রামের বাড়িতে যান আটলিয়া ইউপি সাবেক চেয়ারম্যান এস, এম ,বদরুজ্জামান তসলিম, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দিন, মাহমুদুল কালাম মিঠু ইউপি মেম্বার আলাউদ্দিন আলী মালী, সাবেক মেম্বার হাবিবুর রহমান হাবিব, সরদার দৌলাত হোসেন, চুকনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান বাবলু, কৃষ্ণ নন্দী, আবদুল আলিম শাহিন, মোশারফ হোসেন মোড়ল, আবু সাঈদ শেখ, ডাক্তার বজলুর রহমান ,মাহতাব উদ্দিন শেখ, আজীবার রহমান, আবু তোরাবসহ চুকনগর বাজারের সকল ব্যবসায়ী বৃন্দ।