সারা দেশের ন্যায় বৃহস্পতিবার কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপতি হয়েছে।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্য রাজিবপুর উপজেলা বিএনপি নানা কর্মসূচি হাতে নিয়েছিল। সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসসের কর্মসূচি শুরু করা হয়। সকাল ১১টায় এক আনন্দ র্যালী উপজেলা শহর প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রশীদ মন্ডল, সাধারন সম্পাদক আবদুল হাই সরকার, উপজেলা যুবদল সভাপতি রোস্তম মাহমুদ লিখন, সাধান সম্পাদক কবির হোসেন ,স্বেচ্ছা সেবক দল সভাপতি মোজাম্মেল হক, উপজেলা ছাত্রদল সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ।
পরে দেশ বাসীর মঙ্গল কামনা করে এক দোয়া অনুষ্ঠিত হয়।