বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শরণখোলায় কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদর রায়েন্দা বাজারের হাসপাতাল রোড়ে গাজী ভবনে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোল্লা ইসাহাক আলী, ডাঃ শফিকুল ইসলাম বাবুল, আনোয়ার হোসেন পঞ্চায়েত, মোঃ শাহজাহান দুলাল, যুবদল নেতা নাজমুল আহসান শিমুল গাজী, মহিলা দলের সভানেত্রী সাগর আকতার, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আসমা আক্তার, ছাত্রদলের নেত্রী ফারজানা আক্তার প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত ও কেক কাটা কর্মসূচি পালন করা হয়েছে।