শরণখোলায় ৩ দিনের ব্যবধানে আবারো লোকালয় থেকে অজগর ও একটি বিষধর গোক্ষুর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অজগর বৃহস্পতিবার দুপুরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বনরক্ষীরা খবর পেয়ে উপজেলার শরণখোলা গ্রামের রিয়াদুল হাওলাদারের বাড়ি থেকে ১২ ফুট লম্বা একটি অজগর এবং খুড়িয়াখালী গ্রামের হালিম জোমাদ্দারের বাড়ি থেকে একটা ৪ ফুট লম্বা বিষধর গোক্ষুর সাপ ধরে শরণখোলা ষ্টেশন অফিসে নিয়ে যায়।
এর আগে ২৯ আগস্ট উপজেলার খুড়িয়াখালী গ্রামের খেজুর গাছ থেকে একটি অজগর ধরে সুন্দরবনে ছাড়া হয়।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, লোকালয় থেকে উদ্ধার করা অজগর ও গোক্ষুরসাপ বৃহস্পতিবার বনে অবমুক্ত করা হয়েছে।