বাগেরহাটের মোল্লাহাটে বেপরোয়া চালিত পিকাপ/ট্রাক কেড়ে নিল চতুর্থ শ্রেণির ছাত্র শিশু সাজ্জাদ হোসেন মোল্লার প্রাণ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ভান্ডারখোলা গ্রামে তৈয়ব মোল্লার বাড়ির কাছে মোল্লাহাট-চিতলমারী সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক অজ্ঞাত পিকাপ পালিয়ে গেছে।
স্থানীয় সুত্র জানায়, ভান্ডারখোলা গ্রামের মিলন মোল্লার শিশু পুত্র চতুর্থ শ্রেণির ছাত্র নিজ বাড়ি থেকে সাইকেল চালিয়ে মোল্লাহাট যাচ্ছিলো। পথিমধ্যে বেপরোয়া গতির পিকাপ পিছন থেকে ধাক্কা মেরে ফেলে চলে যায়। এতে তার মাথা ভেঙ্গে মৃত্যু হয়।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, অজ্ঞাত পিকাপের ধাক্কায় শিশুটির মৃত্যু হয়েছে। পিকাপটি সনাক্ত ও আটকের চেষ্টা চলছে।