বাগেরহাটের মোল্লাহাটে ওএমএস এর চাল বিক্রি উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার মোল্লাহাট বাজারে দুই জন ডিলারের মাধ্যমে পৃথক দুটি দোকানে/ঘরে এ চাল বিক্রি উদ্বোধন অনুিষ্ঠত হয়। সপ্তাহে ৫দিন (শুক্র-শনি বাদে) প্রতি জনকে ৫ কেজি করে প্রতি কেজি ৩০ টাকা দরে দৈনিক আটশত জনের মাঝে মোট চার হাজার কেজি (৪ মেঃ টন) চাল বিক্রি করা হবে। চালের বাজারে স্থিতিশীলতা রক্ষায় সরকারের ওই ওএমএস কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন, এ সময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুস সালাম, সমাজসেবা কর্মকর্তা উসমান হামিদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, আটজুড়ী ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া ও উদয়পুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলম, খাদ্য গুদাম কর্মকর্তা লুৎফুন্নাহার ইউপি সদস্য মোঃ রুবেল কাজি প্রমূখ।