শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ' এই শ্লোগান নিয়ে সারা দেশের ন্যায় খুলনার ডুমুরিয়া উপজেলায় ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচির চাল বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় ডুমুরিয়া বাজারের কালীবাড়ি মোড়ে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব মাহবুব রহমান, জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার, বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক মোঃ সেলিমুল আজম। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান,জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন,উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. মামুনুর রশীদ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মনিরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আশরাফ হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মেদ,থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম, উপজেলা খাদ্য গুদাম রক্ষণ কর্মকর্তা তৈয়েবুর রহমান, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিত্বসহ উপকারভোগীরা।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম জানান, ওএমএসের এ কর্মসূচি ছাড়াও অচিরেই খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে ১৫ টাকা কেজি দরে মাথাপিছু ৩০ কেজি চাল বিতরণ করা হবে। এই কর্মসূচিও তিন মাস চলবে।
এ বিষয়ে জানতে চাইলে, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান জানান, ৩০ টাকা কেজি দরে মাথাপিছু ৫ কেজি করে চাল সপ্তাহে ৫ দিন বিক্রয় করা হবে। আপাতত উপজেলা সদরের দু'টি ডিলার পয়েন্টে প্রতিদিন ২টন হিসেবে সপ্তাহে ২০ মেট্রিক টন চাল বিক্রয় করা হবে। উপজেলার যেকোন ইউনিয়নের বাসিন্দা এ চাল কিনতে পারবেন। চলতি সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত এ কর্মসূচি চলবে।
এদিকে, ওএমএসের মাধ্যমে চাল বিতরণ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষগুলো। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।