সারাদেশের ন্যায় যশোরের ঝিকরগাছা পৌরসভায় ওএমএস কার্যক্রম চলমান থাকবে। বৃহস্পতিবার সকালে ঝিকরগাছার সহকারী কমিশনার (ভূমি) কাজী নাজিব হাসান এর সভাপতিত্বে এই কার্যক্রম শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম।
উপজেলার ১১ ইউনিয়নে ৪৩ টি স্থানে ৬৬৫ মেঃ টন চাল ২২ হাজার ১৭৫ জন টিসিবি’র কার্ডধারীকে খাদ্যশস্য দেয়া হবে। ৩০ টাকা কেজি দরে মাথাপিছু সর্বোচ্চ ৫ কেজি হারে বিক্রয় করা হবে। পৌরসভার ৩ স্থানে একইভাবে খাদ্যশস্য বিতরণ করা হবে। টিসিবি’র কার্ডধারীগণ পাক্ষিক ৫ কেজি করে মাসে ২ বার মোট ১০ কেজি চাল কিনতে পারবেন। সকাল ৯ টা হতে চাল বিক্রি শেষ না হওয়া পর্যন্ত ওএমএস কার্যক্রম চলমান থাকবে। তদারকি কর্মকর্তাগণ ওএমএস কার্যক্রম ১ সেপ্টেম্বর হতে ৩০ নভেম্বর পর্যন্ত তিন মাস খাদ্যবান্ধব কর্মসূচি পরিচালিত হবে। সংশ্লিষ্ট ডিলারের নিকট থেকে উপকারভোগীরা সপ্তাহের ৩ দিন এই চাল উত্তোলন করতে পারবেন।