নীলফামারীর ডিমলায় বৃহস্পতিবার সকালে উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্পের মোট ১৬৫ জন প্রশিক্ষনার্থীদের মধ্যে প্রথম পর্যায়ে ৬২ জনের মাঝে ইনপুট হিসেবে বিনামুল্যে মুরগী পালনের ঘর বিতরন করা হয়।
বিতরন অনুষ্ঠানে ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরী, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান (ভারপ্রাপ্ত), ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।