কচুয়ায় নারিকেল গাছ থেকে পড়ে ডাব নারিকেল ব্যাবসায়ীর মৃত্যু। জানা যায় কচুয়া উপজেলার চরকাঠি গ্রামের মৃত: সেখ উকিল উদ্দিনের পুত্র রুস্তুম আলী সেখ(৪৫) গতকাল সকাল ৭টা ৩০ মিনিটের সময় তার বাড়ি থেকে আঁধা কিলোমিটার দুরে মানিক কুমার দাসের বাড়িতে তার ক্রয়কৃত ডাব নারিকেল পাড়ার জন্য গাছে উঠলে সেই নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে রুস্তুম আলী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত সাইনবোর্ড ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা দেন।