কচুয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।গতকাল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা অফিসের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নিজস্ব হলরুমে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ কচুয়া থানা মো: মনিরুল ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সমাজ সেবা কর্মকর্তা মো: হাসিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সেখ লতিফুর রহমান,বীর মুক্তিযোদ্ধা সেখ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো: আলী আকবর, বীর মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দাস,কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ সহ উপজেলার সকল ইউনিয়নের সভাপতি সম্পাদকবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, ও সন্তান, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিক সহ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা ও কর্মীবৃন্দ।