গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার সকালে স্থানীয় সাংবাদিকদের সাথে ওএমএস, টিসিবি, খাদ্য বান্ধব কর্মসূচি ও সম্প্রীতি সমাবেশ সম্পর্কে প্রেস ব্রিফিং করেছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহম্মদ শহীদুল্লাহ্ প্রমূখ। এ সময় গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে কিভাবে বিভিন্ন খাদ্য বান্ধব কর্মসূচি ও সম্প্রীতি সমাবেশ সফল করা যায়, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা, পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।