কচুয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে এক সমন্বয় সভা ব্র্যাকের উদ্যোগে গতকাল সকাল ১০টায় শেখ তন্ময় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জমানের সঞ্চালনে ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।
অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, অফিসার ইনচার্জ কচুয়া থানা মো: মনিরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: সাইফুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মোজাম্মেল হক, উপজেলা শিক্ষা অফিসার মোসা:শামসুন্নাহার, সাব রেজিস্টার তুপা বসু, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক পলাশ হালদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার,কাজী সমিতির সভাপতি মাও: মোসলেম উদ্দিন, হিন্দু বিবাহ রেজিস্টার দেনাথ কৃষ্ণ কদ, ব্র্যাকের এ্যসোসিয়েট অফিসার রেখা বিশ্বাস,ভুমি কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম সহ গ্রাম পুলিশ ও বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।