কয়রা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যোর ঊর্ধ্বগতি প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা মঙ্গলবার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা জাপার সভাপতি শেখ সদর উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাপার সদস্য মোস্তফা শফিকুল ইসলাম। কয়রা উপজেলা জাপার সাধারন সম্পাদক মাষ্টার আবুল কালামের পরিচালনায় সভায় আলোচনায় বক্তব্য রাখেন জাপা নেতা গাজী ইসহাক আলী, এম রফিক সিরাজ, মোড়ল নুরুল হক, ঢালী কামরুল ইসলাম, ডাঃ রুহুল আমিন, তাজমেনুর রহমান, বাবলু, অহিদুজ্জামান, আমজাদ সান, আঃ মজিদ, কাজী সেরাজুল ইসলাম, হারুন-অর রশিদ প্রমুখ।