গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও মোহাম্মদ আল-মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসান, পৌর মেয়র আবদুর রশীদ রেজা সরকার ডাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম, থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম, ইউপি চেয়ারম্যান রেজাউল আলম রেজা, কনক কুমার গোস্বামী, মাধ্যমিক শিক্ষা অফিসার মু. মাহমুদ হোসেন ম-ল, ডি ডব্লিউ সরকারি কলেজের অধ্যক্ষ একেএমএ হাবিব সরকার, মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসরীন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, সিরাজুল ইসলাম, স্থানীয় এমপির প্রতিনিধি মুন্সী আমিনুল ইসলাম, বাহিরগোলা জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমীন, উপজেলা জামে মসজিদের খতিব মুফতী ওমর ফারুক প্রমুখ। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, মসজিদের ইমাম, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।