খুলন পাইকগাছায় লতা ইউনিয়নের মঙ্গলবার সকাল ১০টায় ১২৮ উপকারভোগী পরিবারের মধ্যে জুলাই ও আগস্ট মাসের প্রধানমন্ত্রী উপহার ভি.জি.ডি চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজলকান্তি বিশ্বাস। উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসার জয়ন্ত কুমার ঘোষ, লতা ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, ইউপি সদস্য পুলকেশ রায়, আজিজুল বিশ্বাস, কুমারেশ মন্ডল, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি প্রকাশ সরকার টুকু, আ.লীগ নেতা আজিজ সরদার, ইউপি সচিব জাভেদ ইকবাল, সহকারী সচিব বাশিরুল ইসলাম, প্রধান শিক্ষক কালিদাস রায়, লতা ইউনিয়ন আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং সকল উপকারভোগী।