কচুয়ায় বাল্যবিবাহ,অবৈধ বালু উত্তোলন এবং মাদকের বিস্তাররোধে কর্মকৌশল নির্ধারন সংক্রান্ত এক বিশেষ সভা উপজেলা প্রশাসন ও ব্র্যাকের উদ্যোগে গতকাল সকাল ১০টায় শেখ তন্ময় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জমানের সঞ্চালনে ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।
অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম,কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রভাষ মল্লিক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: সাইফুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মোজাম্মেল হক, উপজেলা শিক্ষা অফিসার মোসা:শামসুন্নাহার, সাব রেজিস্টার তুপা বসু, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক পলাশ হালদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার,স্টেশন কর্মকর্তা ফায়ার সার্ভিস কচুয়া রিপন কুমার ঘোষ, ইউনিয়ন চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন, ইউনিয়ন চেয়ারম্যান নাজমা আক্তার, ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারী, ইউনিয়ন চেয়ারম্যান সেখ মকবুল হোসেন,প্রেসক্লাব সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি মীর আওসাফুর রহমান মারুফ,ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো: অলিউর রহমান,কাজী সমিতির সভাপতি মাও: মোসলেম উদ্দিন, হিন্দু বিবাহ রেজিস্টার দেনাথ কৃষ্ণ কদ, ব্র্যাকের এ্যসোসিয়েট অফিসার রেখা বিশ্বাস,ভুমি কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম সহ গ্রাম পুলিশ ও বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।