গাজীপুরের কাপাসিয়ায় দুঃস্থ, অসহায় ও আর্থিক ভাবে অস্বচ্ছল মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরন এবং বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার সকালে প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে বিতরণ এবং অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহম্মদ শহীদুল্লাহ্, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, থানার ওসি এএফএম নাসিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার প্রমূখ।
উপজেলার এগারোটি ইউনিয়ন থেকে দুইজন করে মোট ২২জন নারীকে আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান করা হয়।